শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের অধিনায়ক হামজা চৌধুরী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩০ পিএম, ১১ নভেম্বর ২০২৬
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের অধিনায়ক হামজা চৌধুরী

ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ ফুটবলের নতুন দায়িত্ব পেলেন হামজা চৌধুরী। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দলে নেতৃত্ব দিবেন তিনি। চলমান সাফে হামজার এটাই প্রথম ম্যাচ।

ক্লাব ফুটবলে ব্যস্ততা থাকার কারণে সাফে নিজেদের প্রথম ম্যাচে ছিলেন না হামজা। এবার দেশে ফিরেই পেলেন নতুন দায়িত্ব। সাফে বাংলাদেশের প্রথম ম্যাচে নেতৃত্ব দিয়েছেন জামাল ভূঁইয়া।

এদিকে, ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি পরিবর্তন নিয়ে খেলতে নামছে বাংলাদেশ। হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ এবং ইব্রাহিম শুরুর একাদশে জায়গা পেয়েছেন।

ভুটান ম্যাচে স্ট্রাইকার হিসেবে খেলা ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ অনুশীলনে ব্যথা পাওয়ায় শ্রীলঙ্কার ম্যাচে নেই। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন ইব্রাহিম।

নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে থাকায় সেমি-ফাইনালে খেলা নিশ্চিত স্বাগতিক বাংলাদেশের। তবে শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক ), জিদান ইফসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী (অধিনায়ক), ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন, সামিত সোম, কাজেম শাহ ও ইব্রাহিম।



শেয়ার করুন :