ঢাকায় চলমান সাফ চ্যাম্পিয়নশীপে প্রথম ম্যাচ জিতে সেমি-ফাইনালে এক পা দিয়ে রেখেছিল ভারত। তবে লড়াইটা ছিল, কে হচ্ছে টেবিলটপার; ভাত নাকি পাকিস্তান। সে লড়াইয়ে অবশ্য ভারতেরই জয় হলো।
বুধবার (১১ নভেম্বর) দিনের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে ভারত। এ জয়ে দুই ম্যাচে টানা জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকেই সেমি-ফাইনালে খেলবে ভারত। অন্যদিকে, দুই ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান থেকে সেমি-ফাইনাল খেলবে পাকিস্তান।
‘বি’ গ্রুপ থেকে পাকিস্তান আগেই সেমি-ফাইনাল নিশ্চিত করেছে। ভারত এক ম্যাচ জিতেও এগিয়ে ছিল। ভারতকে বিদায় করে মালদ্বীপকে সেমি-ফাইনালে খেলতে হলে কমপক্ষে ৩ গোলের ব্যবধানে জিততে হতো। যা ভারতের বিপক্ষে মালদ্বীপের জন্য অসম্ভব ছিল।
বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ভারতের বিপক্ষে লড়াই করলেও প্রথমার্ধে পেনাল্টি থেকে এগিয়ে গিয়েছিল ভারত। শেষ পর্যন্ত ওই গোলটিই জয়সূচক গোলে পরিণত হয়।
ম্যাচের শেষ দিকে গোলের জন্য আক্রমণের পর আক্রমণ সাজালেও ভারতের জালে বল পাঠাতে পারেনি মালদ্বীপ। ফলে দুই ম্যাচেই হার নিয়ে সাফ চ্যাম্পিয়নশীপ শেষ করে মালদ্বীপ।
