বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়ের দেখা পেল সিলেট টাইটান্স। নোয়াখারী এক্সপ্রেসের বিপক্ষে নাটকীয়তার শেষ ওভারে ১ উইকেটে জয় তুলে নেয় স্বাগতিক সিলেট।
চলমান বিপিএলে দুই ম্যাচ খেলে সিলেট টাইটান্সের এটি প্রথম জয়। নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ৮ উইকেটে হারের স্বাদ পেয়েছিল তারা।
অন্যদিকে, নোয়াখালী এক্সপ্রেস টানা দ্বিতীয় হারের তীক্ত স্বাদ পেল। সিলেটের বিপক্ষে হারের আগে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের কাছে ৬৫ রানে হেরেছিল তারা।
