উপদেষ্টার আপত্তিকর মন্তব্য, সিলেটের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৩ পিএম, ০২ জানুয়ারি ২০২৬
উপদেষ্টার আপত্তিকর মন্তব্য, সিলেটের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর আপত্তিকর মন্তব্যের জেরে সিলেটের আজকের ম্যাচসহ চলমান বিপিএলের সকল ম‍্যাচ, প্র‍্যাকটিস এবং সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ক্রীড়া সাংবাদিকরা।

শুক্রবার (২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেস বক্সে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আজকের ম্যাচ-সহ চলমান বিপিএলে সিলেটের সকল ম‍্যাচ, প্র‍্যাকটিস এবং দলটির সংবাদ সম্মেলন বয়কট করবেন সাংবাদিকরা। একই সাথে ২৪ ঘণ্টার মধ‍্যে ফাহিম আল চৌধুরীকে প্রকাশ‍্যে ক্ষমা না চাওয়ার আহ্বান করা হয়েছে।

সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী ফেসবুকে তার অ্যাকাউন্টে এক পোস্টে লিখেন, “অন্তত আমি তো কিছু ভিউ ব্যবসায়ীকে দু’মুঠো ভাত জোটানোর সুযোগ করে দিয়েছি! ওদের একটাই চাকরি, নেগেটিভ কথা ছড়িয়ে ভিউ কামানো, কারণ পজিটিভ করলে তো পেটই চলবে না! নেগেটিভ ভিউ হোক আর পজিটিভ কাজ হোক, পেট যেন ভরা থাকে!”

এর আগে তিনি ‘বিপিএলকে গোনায় টাইম নেই, আইপিএল নিয়ে ভাবেন’ এমন মন্তব্য করে নিজেই ভাইরাল হয়েছিলেন। পরে অবশ্য বিষয় তিনি ঠিকভাবে বলতে পারেননি বলেও সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন।


বিষয়ঃ

শেয়ার করুন :