অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে সৌম্য সরকার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৯ এএম, ১৬ জুন ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে সৌম্য সরকার

চট্টগ্রামে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে ব্যাটার সৌম্য সরকারকে যুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৩৩ বছর বয়সী বাঁহাতি ব্যাটার সৌম্য বাংলাদেশের হয়ে ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যেখানে ব্যাট হাতে ১ হাজার ৪৬২ রান করেছেন। সৌম্য সরকারকে যুক্ত করায় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের সদস্য এখন ১৬ জন।

টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এর আগে মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এটা প্রথম ওয়ানডে সিরিজ জয়।

বাংলাদেশ টি-টোয়েন্ট দল
লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন, সৌম্য সরকার।



শেয়ার করুন :