এশিয়ান গেমসের সেমিতেও বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৫ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসের সেমিতেও বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

চলতি সেপ্টেম্বরেই এশিয়া কাপের সেমি-ফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুই সপ্তাহের ব্যবধানে এশিয়ান গেমসের সেমি-ফাইনালে আবারও বাংলাদেশের মেয়েদের সামনে পড়লো ভারত।

এশিয়ান গেমসের চতুর্থ কোয়াটার-ফাইনালে স্বাগতিক জাপানকে সহজেই হারিয়ে সেমিতে খেলা নিশ্চিত করে ভারত। এর আগেই অবশ্য বৃষ্টির কারণে চীনের বিপক্ষে ম্যাচটি না হওয়ায় র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় সেমি-ফাইনালে উঠে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

এখন ২০ সেপ্টেম্বর এশিয়ান গেমসের সেমি-ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারতের নারী ক্রিকেট দল। একই দিন অন্য সেমি-ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা।

চতুর্থ কোয়ার্টার ফাইনালে টস জিতে জাপানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ভারত। তবে দাপুটে বোলিংয়ের বিপরীতে ১৯.৫ ওভার ব্যাট করলেও ৫৭ রানের সংগ্রহ গড়তে পারে জাপান। জবাবে ৯০ বল বাকি রেখেই ৮ উইকেটে জয় তুলে নেয় ভারত।

ভারতে কাছে হেরে নারী এশিয়া কাপ থেকে বিদায় নিল বাংলাদেশ

ভারতের নারী ক্রিকেট দল বাংলাদেশের জন্য পরিচিত হলেও সম্প্রতি খেলার অভিজ্ঞ বেশি ভালো নয়। চলতি মাসের ১০ সেপ্টেম্বরের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের প্রথম সেমি-ফাইনালে ভারতের কাছে ৪০ রানের ব্যবধানে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা।

চস হেরে প্রথম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ গড়েছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০৯ রানে থামে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান (অপরাজিত) করেছিল স্বর্ণা আক্তার।

এশিয়া কাপের ব্যর্থতার পর বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব থেকে নিজেকে সরিয়ে নিতে বিসিবির কাছে মেইলও করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। চলমান এশিয়ান গেমসের পর থেকেই তার পদত্যাগ কার্যকর হওয়ার আবেদন করা হয়েছে। যদিও বিসিবি এখনো সিদ্ধান্ত জানায়নি।



শেয়ার করুন :