বিসিবির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেলেন তামিম ইকবাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৮ পিএম, ০৭ জুন ২০২৬
বিসিবির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেলেন তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-০২) থেকে ৭৬ জন ভোটারের মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। ক্যাটাগরি-০২ থেকে মোট ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।

বিসিবির ভোটগ্রহণ শেষ হলেও এখনো আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়নি। তবে অনানুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল হাতে পেয়েছে স্পোর্টসমেইল।

প্রাপ্ত তথ্যানুযায়ী, তামিম ইকবাল ছাড়া ৭২ ভোট করে পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন দুইজন। তারা হলেন- সাঈদ ইব্রাহিম আহমেদ এবং ইসরাফিল খসরু। তারা দুজনই বর্তমান বিএনপি সরকারের দুই মন্ত্রীর সন্তান।

এছাড়া বাকি ৯ জন পরিচালক হলেন- মাসুদুজ্জামান (৭০), ফয়সাল আশিক (৬৮), ফাহিম সিনহা (৬৬), শানিয়ান তানিম নাভিন (৬৬), সাকিফ আহমেদ সালাম (৬৫), আসিফ রব্বানী (৬৪), মির্জা ইয়াসির আব্বাস (৬৩), রফিকুল ইসলাম বাবু (৫৩) এবং প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।

বিস্তারিত আসছে...



শেয়ার করুন :